রাজনীতি

হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

আপডেট: জানু ১৭, ২০২৬ : ০৬:০৬ এএম ১৭
হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুকে ব্যথা অনুভব করলে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে তাঁকে রাজধানীর শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি শঙ্কামুক্ত।

বিএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান শুক্রবার রাতেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাহমুদুর রহমান মান্নাকে কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়েছে। বিভাগের অধ্যাপক ডা. মো. আবু সেলিম তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছেন। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১১টার পর নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আ. রাজ্জাক তালুকদার সজীব গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় মান্নার অসুস্থতার খবর জানান। তিনি বলেন, মাহমুদুর রহমান মান্না হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন এবং তাঁকে বিএমইউতে নেওয়া হচ্ছে। দলের পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের সেপ্টেম্বরে হার্ট অ্যাটাক হলে মাহমুদুর রহমান মান্নাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।


আরএস

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!