রাজনীতি

ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৫:৪৬ এএম ১১
ইসি একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে: ছাত্রদল

বাংলাদেশ জাতীয় ছাত্রদল অভিযোগ করেছে, নির্বাচন কমিশন (ইসি) একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর আজ্ঞাবহ হয়ে কাজ করছে। ব্যালট পেপার নিয়ে শঙ্কা ও অনৈতিক প্রভাব বিস্তারের প্রতিবাদে তারা আজ রোববার (১৮ জানুয়ারি) ইসি সচিবালয় ঘেরাও করেছে।

ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক নির্বাচনে বিশেষ ছাত্র সংগঠনকে সুবিধা দিতে কমিশন তারিখ বারবার পরিবর্তন ও স্থগিত করছে। তিনি অভিযোগ করেন, “একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী নির্বাচন কমিশনারদের সঙ্গে অবাধ বিচরণ করে প্রভাব বিস্তার করছে।”

রাকিব আরও বলেন, দেশের শিক্ষা প্রতিষ্ঠানে তাদের নিজস্ব সেটআপ ছাড়া নির্বাচন করা কঠিন হয়ে পড়েছে। শাবিপ্রবিতে পাঁচদিন নির্বাচন বন্ধ রাখা তাদের প্রভাবের প্রমাণ। তিনি সতর্ক করে বলেন, “আজকের ঘেরাও কর্মসূচির মাধ্যমে আমরা ইসিকে জবাবদিহিতার মুখোমুখি করছি। যদি এই অবৈধ প্রভাব বন্ধ না হয়, আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।”

 

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!