রাজনীতি

বিএনপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করবে: তারেক রহমান

আপডেট: জানু ১৮, ২০২৬ : ০৮:১৬ এএম ১২
বিএনপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার দায়িত্বে গেলে বিএনপি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অন্তর্গত জুলাই যোদ্ধাদের জন্য একটি আলাদা ডিপার্টমেন্ট গঠন করবে।

আজ রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত ‘গণঅভ্যুত্থান ২০২৪’-এর শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, নতুন এই ডিপার্টমেন্ট শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের পরিবারের কল্যাণ ও দেখভালের দায়িত্বে থাকবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তাদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষা করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্যান্য নেতারা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!