রাজনীতি

সুখবর পেলেন বিএনপির আরো ৬ নেতা

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৫:৫১ এএম ১৪
সুখবর পেলেন বিএনপির আরো ৬ নেতা

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শপরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া ছয় নেতাকে আবার দলে ফিরিয়েছে বিএনপি। রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন—

  • সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. খায়রুল আমিন আজাদ

  • গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়ন বিএনপির সদস্য আবুল কাশেম

  • মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য খন্দকার লিয়াকত হোসেন

  • চট্টগ্রাম মহানগর বিএনপি নেতা খোরশেদ আলম

  • কক্সবাজার পৌর বিএনপির সদস্য আশরাফুল হুদা ছিদ্দিকী

  • জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুজ্জমান মতিন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন এবং দলের পুনর্বিবেচনার পর এই ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বৃহস্পতিবারও বহিষ্কার হওয়া তিন নেতাকে দলের মধ্যে ফিরিয়ে আনা হয়েছিল।

 

আরএস-রাসেল

Tags:
বিএনপি

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!