রাজনীতি

ইসির ওপর আস্থা আছে, যোগ্যতার সঙ্গেই তারা কাজ করছেন: ফখরুল

আপডেট: জানু ১৯, ২০২৬ : ০৬:২৪ এএম ১২
ইসির ওপর আস্থা আছে, যোগ্যতার সঙ্গেই তারা কাজ করছেন: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ওপর দলের আস্থা আছে। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি, মোটামুটি তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছেন।”

আজ সোমবার (১৯ জানুয়ারি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ফখরুল আরও বলেন, “আমাদের কাছে যে বিষয়গুলোতে সমস্যা মনে হয়েছে, তা আমরা গতকাল নির্বাচন কমিশনের কাছে তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি, কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।”

দলীয় কিছু প্রার্থীর মনোনয়ন বাতিল বিষয়েও তিনি জানান, “নির্বাচন কমিশনে যখন বাছাই হয়, তখন কিছু সমস্যা থাকে। এটি নতুন কোনো বিষয় নয়।”

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!