বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জনগণের ম্যান্ডেট পেলে সরকার গঠনকালে শুধু দল থেকে নয়, বাংলাদেশের মানুষ থেকে মন্ত্রী করা হবে।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর এক হোটেলে আয়োজিত দলের পলিসি সামিটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ডা. তাহের বলেন, “আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দল থেকে মন্ত্রী বানানো হবে, এমন নয়। বাংলাদেশের মানুষে যথেষ্ট যোগ্য ব্যক্তি আছেন—অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো। পুরো দেশকে বিবেচনা করলে লোকের অভাব হবে না।”
তিনি আরও জানান, সামিটে তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, ফরেন পলিসি, মাইক্রো ও ম্যাক্রো ইকোনমিক্স প্রজেক্ট, নারীদের নিরাপত্তা, নিরাপদ পরিবেশ ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
অনলাইনে নির্বাচনি প্রচারণা বিষয়ে ডা. তাহের বলেন, “অনলাইন এখন নতুন কৌশল। আমরা ওয়ান টু ওয়ান কন্ট্রাক্টে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমাদের লোকেরা ঘরে ঘরে যাচ্ছে এবং প্রতিটি মানুষের কাছে পৌঁছানোর জন্য কাজ করছে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!