রাজনীতি

কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না: রাশেদ খান

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৬:১৭ এএম ১৩
কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না: রাশেদ খান

ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, তিনি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাইছেন না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) কালীগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, “দুটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে যে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে তৃণমূল বিএনপি অনড়, আর আমি চ্যালেঞ্জের মুখে। ওই পত্রিকার জেলা প্রতিনিধিকে ফোন দিলে তিনি জানালেন, কালীগঞ্জে একজন অনলাইন প্রতিনিধি নিউজ লিখে পাঠিয়েছেন। আমি বললাম, নাম নাই, পরিচয় নাই। তারপরও নিউজ প্রকাশ করা হয়েছে। সাংবাদিকতা মানে তো আমার মন্তব্য নেওয়া।”

তিনি আরও বলেন, “আপনারা আমাকে নিয়ে সংবাদ প্রকাশ করতে পারেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু আমার মন্তব্য নিতে হবে। কালীগঞ্জে বস্তুনিষ্ঠ, সত্য ও ন্যায়পরায়ণ সাংবাদিকতা চলবে। আমি কোনো সাংবাদিককে থ্রেট দিচ্ছি না, দিতে চাই না।”

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, ইসরাইল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলন প্রমুখ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!