রাজনীতি

গণভোটে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে

আপডেট: জানু ২১, ২০২৬ : ০৭:৩৯ এএম ১৩
গণভোটে বিএনপির অবস্থান ‘হ্যাঁ’ ভোটের পক্ষে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেবে।

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বুধবার সকালে গুলশানে বিএনপির নির্বাচন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, “আমাদের প্রার্থী যারা ঢাকায় এসেছিলেন, তাদের সঙ্গে আলোচনা করে আমরা নির্বাচনী প্রচারণায় গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান রাখার সিদ্ধান্ত নিয়েছি। সামগ্রিকভাবে আমাদের অবস্থান স্পষ্ট ‘হ্যাঁ’র পক্ষে।”

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনের মাঠে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী থাকলেও তাদের নিয়ন্ত্রণে আনার জন্য দলের শীর্ষ পর্যায় থেকে আলোচনা চলমান। মাহদী আমিন জানান, “মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলেও, এসব প্রার্থীর সঙ্গে শীর্ষ নেতৃত্বের আলোচনা অব্যাহত থাকবে। তারপরও যদি কেউ অব্যাহত থাকে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এছাড়া মাহদী আমিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট ও চট্টগ্রাম সফরের পরিকল্পনা সম্পর্কেও তথ্য দেন। তিনি জানান, সিলেট সফরের পর চট্টগ্রাম সফরের বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।

আরএস-রাসেল

Tags:
বিএনপি ‘হ্যাঁ’ ভোট

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!