ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান আজ সাত জেলায় সমাবেশে যোগ দেবেন।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে জনসভায় অংশ নেবেন।
বৃহস্পতিবার সকালে সিলেটে সমাবেশে যোগ দেবেন তারেক রহমান। বেলা সাড়ে ১১টায় চৌহাট্টা এলাকার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে তিনি ভাষণ দেবেন। এরপর দুপুর ১টায় মৌলভীবাজারের শেরপুর আইনপুর খেলার মাঠে, দুপুর আড়াইটায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এবং বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ার কুট্টাপাড়া খেলার মাঠে সমাবেশে অংশ নেবেন।
বিকেল ৫টায় কিশোরগঞ্জের ভৈরব স্টেডিয়ামে, সন্ধ্যা ৭টায় নরসিংদী পৌর পার্কের কাছে এবং রাত সাড়ে ৮টায় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে তিনি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।
উল্লেখ্য, নির্বাচনী প্রচারণা শুরু করতে বুধবার রাতেই সিলেটে পৌঁছেছেন তারেক রহমান। রাত ৮টায় বিজি-২২৭ বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি সড়ক পথে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহ পরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!