রাজনীতি

নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

আপডেট: জানু ২৩, ২০২৬ : ০৫:৩২ এএম ১৪
নোয়াখালী যাচ্ছেন জামায়াত আমির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ৩০ জানুয়ারি (শুক্রবার) নোয়াখালী সফর করবেন।

ডা. শফিকুর রহমান নোয়াখালী জিলা স্কুল মাঠে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। নির্বাচনী প্রস্তুতি হিসেবে নোয়াখালী জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটে ব্যাপক ব্যবস্থা নেয়া হচ্ছে।

নোয়াখালী-৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও জেলা আমির ইসহাক খন্দকার জানান, জুলাই আন্দোলনের পর এটি জামায়াত আমিরের নির্বাচনি কর্মসূচির অংশ হিসেবে প্রথম বড় জনসভা। সভায় তিনি দলের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশনা, নির্বাচনকেন্দ্রিক কৌশল এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন। এছাড়া নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা, রাজনৈতিক সমঝোতা এবং বৃহত্তর ইসলামি রাজনীতির কৌশলগত অবস্থান নিয়েও দিকনির্দেশনা দিতে পারেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!