রাজনীতি

কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া আমাদের কাজ নয়: আখতার হোসেন

আপডেট: জানু ২৪, ২০২৬ : ০৫:৪৫ এএম ১০
কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দেওয়া আমাদের কাজ নয়: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতিকে জনগণের সঙ্গে ধোঁকা বলা যায়। তিনি বলেন, “আমরা এমন কোনো প্রতিশ্রুতি দিই না, যা আমরা বাস্তবায়ন করতে পারব না। দেশের অর্থনীতি বিপন্ন হবে এমন কার্ডের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করা আমাদের কাজ নয়।”

শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোটের জনসভায় আখতার হোসেন আরও বলেন, “বিধবা কার্ডের টাকা আসল প্রাপকের কাছে পৌঁছানো উচিত। আমরা স্বচ্ছতার রাজনীতি করি এবং ন্যায্য হক নিশ্চিত করতে চাই।”

তিনি বলেন, দশ দলীয় ঐক্যজোট রাষ্ট্রীয় সংস্কারের পক্ষপাতী এবং বৈষম্যমুক্ত সমাজ গড়ার জন্য কাজ করবে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান।

সমাবেশে রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) আসনের প্রার্থী আখতার হোসেনের হাতে শাপলা কলি প্রতীক তুলে দেওয়া হয় এবং নির্বাচনে তাকে জয়যুক্ত করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে গণভোটে ‘হ্যাঁ’তে সিল দেওয়ার আহ্বান জানানো হয়।


আরএস-রাসেল

Tags:
আখতার হোসেন

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!