বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে সংসদ সদস্য প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশের উৎপাদিত পণ্যের ওপর যেমন লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’, তেমনি আওয়ামী লীগ হলো ‘মেইড ইন ইন্ডিয়া’। ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে। এখন দেশে নতুন করে পাকিস্তানি মাল আসবে কি না, তা বিবেচনা করার বিষয়। তিনি মন্তব্য করেন, “আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল ছিল, এখন মাফিয়া পার্টি।”
শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা দেশ নিয়ে কোনো পরিকল্পনা না করে শুধুই জান্নাতের কথা বলে, তারা মানুষের ইমান নষ্ট করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে, যেখানে আর কোনো দিন ফ্যাসিবাদ ফিরে আসবে না।”
তিনি আরও বলেন, “গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ডও শক্তিশালী হবে। স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষের দল বিএনপি।”
প্রচারণার দ্বিতীয় দিনে সালাহউদ্দিন আহমদ মানিকপুর-সুরাজপুর ইউনিয়নে পথসভা শেষে বরইতলীসহ দুই ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও দলীয় কর্মী ও সমর্থকরা তার সঙ্গে ছিলেন।
কক্সবাজার-১ আসন থেকে সালাহউদ্দিন আহমদ পূর্বে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!