ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের রাজনীতির অবসান ঘটবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রোববার (২৫ জানুয়ারি) সকালে নিজ নির্বাচনী এলাকায় ভোটের প্রচারে তিনি সাংবাদিকদের বলেন, একটি পক্ষ তাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করছে। তবে এসব অপচেষ্টা কোনো ফল দিচ্ছে না। নাহিদ ইসলাম জানান, “চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে আগামী ১২ ফেব্রুয়ারি।”
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।”
এনসিপির আহ্বায়ক আরও সতর্ক করেন, কোনো প্রলোভন, সুবিধা বা মিথ্যা আশ্বাসে ভোট না দেওয়ার জন্য। তিনি বলেন, “চিন্তাভাবনা করে যোগ্য প্রার্থীকে ভোট দিন—যিনি সত্যিকার অর্থেই এলাকার ও দেশের পরিবর্তন ঘটাতে সক্ষম।”
নাহিদ ইসলাম অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!