রাজনীতি

সোমবার চট্টগ্রাম যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা

আপডেট: জানু ২৬, ২০২৬ : ০৫:২৮ এএম
সোমবার চট্টগ্রাম যাচ্ছেন এনসিপির শীর্ষ নেতারা

নির্বাচনী পদযাত্রা উপলক্ষে আজ সোমবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিন।

এনসিপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পদযাত্রা ও জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা।

সফরের সূচি অনুযায়ী, সকাল ৮টায় কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন নাহিদ ইসলাম। এরপর সকাল ১০টায় বোয়ালখালী উপজেলায় শহীদ ওমরের কবর জিয়ারত এবং দুপুর ১২টায় উপজেলার ফুলতল এলাকায় জনসভা অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, চট্টগ্রামের কর্মসূচি শেষে সন্ধ্যায় লক্ষ্মীপুরে একটি জনসভায় অংশ নেবেন নাহিদ ইসলাম। জনসভা শেষ করে রাতে তিনি নোয়াখালীর হাতিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!