রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট: জানু ২৮, ২০২৬ : ০৪:৫৭ পিএম ১২
জামায়াত আমিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

সাক্ষাতে ডা. শফিকুর রহমান বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার গভীর ও ঐতিহাসিক সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, দল-মত নির্বিশেষে বাংলাদেশের জনগণ সব সময় ফিলিস্তিনের ন্যায়সঙ্গত সংগ্রামের পাশে থাকবে।

আলোচনায় গাজায় ইসরায়েলের দখল ও জোরপূর্বক উচ্ছেদের পরিকল্পনা বন্ধে জাতিসংঘ, ওআইসি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান জামায়াত আমির। তিনি বলেন, ফিলিস্তিন পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাংলাদেশের দোয়া, ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে।

এ সময় ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান ফিলিস্তিনি জনগণের পক্ষ থেকে বাংলাদেশের সমর্থন ও সংহতির জন্য কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!