রাজনীতি

সবুজ বাসে করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

আপডেট: জানু ২৯, ২০২৬ : ০৭:০১ এএম
সবুজ বাসে করে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জামায়াত আমির

সবুজ রঙের একটি মাল্টিমিডিয়া বাস উদ্বোধনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর মিরপুর–১০ এলাকায় আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এ বাস ও দলীয় অফিসের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে দেওয়া বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ থাকবে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের দায়িত্ব তাদের হাতেই তুলে দেবে জনগণ। তিনি বলেন, দেশবাসী এবার পরিবর্তন চায় এবং জামায়াতে ইসলামী জনগণের বিজয় চায়।

জামায়াত আমির আরও বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনে বিজয়ী হলে দেশের ১৮ কোটি মানুষ বিজয়ী হবে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যাশা ও আস্থা থেকেই এই নির্বাচন একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে।

শেরপুরে সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের প্রতি আস্থার অভাব থেকেই সেখানে হামলার ঘটনা ঘটেছে। তিনি বলেন, মানুষের ভোটাধিকার নিশ্চিত হলেই এ ধরনের ঘটনার অবসান ঘটবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি আগামী নির্বাচনের পরদিন অর্থাৎ ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ একটি নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় ঢাকা–১৫ আসনের ভোটারদের উদ্দেশে জামায়াতে ইসলামীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান ডা. শফিকুর রহমান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!