রাজনীতি

এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৬:৪৯ এএম
এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “বিএনপি ৩১ দফার প্রতিশ্রুতি দিয়েছে। এদেশের সাংবাদিক ও গণমাধ্যমের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিত করা হবে। সাংবাদিক বন্ধুরা যেন মালিকের চাকরি না করে, বরং বিবেকের চাকরি করেন। বিবেকের কাছে দায়বদ্ধ থাকলে সত্যিকার অর্থে দেশের গণমাধ্যম স্বাধীন থাকবে।”

এ মন্তব্য তিনি বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত ‘মিট দ্য প্রেস’ শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, “সাংবাদিকরা দ্বিধাবিভক্ত, রাজনৈতিকভাবে বিভাজন সৃষ্টি হয়েছে—এটি ঠিক নয়। গণমাধ্যমের ভূমিকা থাকবে নিরপেক্ষ। আপনাদের কাছ থেকে নিরপেক্ষ ভূমিকা আশা করি। গণমাধ্যমের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, মিস ইনফরমেশন ও ডিজ ইনফরমেশনের মাধ্যমে সমাজে বিভ্রান্তি সৃষ্টি না হওয়ার দায়িত্বও রাখতে হবে।”

তিনি আরও বলেন, “বিগত ১৬–১৭ বছরে আমরা দেখেছি, গণমাধ্যম দলীয়করণ করা হয়েছিল, যার কারণে গণতন্ত্র হোঁচট খেয়েছে। যেদেশের গণমাধ্যম স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা রাখে, সে দেশের গণতন্ত্র শক্তিশালী হয়। গণমাধ্যমের লক্ষ্য হতে হবে গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া। স্বাধীন, উন্মুক্ত ও শক্তিশালী গণমাধ্যম প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।”

উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া ও পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-১ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সালাহউদ্দিন আহমদ।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!