ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ইশতেহার চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে রয়েছে।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন এক সংবাদ সম্মেলনে বলেন, ইশতেহারের খসড়া ইতোমধ্যে গুছিয়ে আনা হয়েছে এবং তা প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে।
মাহদী আমিন বলেন, বিএনপি একটি গণভিত্তিক রাজনৈতিক দল হিসেবে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে থাকে। ৩১ দফা ও ২৭ দফা কর্মসূচির আলোকে দেশব্যাপী যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা এবং জনমতের প্রতিফলনই থাকছে এবারের নির্বাচনী ইশতেহারে। বর্তমানে এটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে তিনি জানান।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!