রাজনীতি

৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি

আপডেট: ফেব ০৫, ২০২৬ : ০৩:৩৮ পিএম
৮ ফেব্রুয়ারি ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি

ঢাকায় নির্বাচনী জনসমাবেশ করবে বিএনপি। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানান। সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ঢাকা মহানগরীতে দলের সর্বশেষ কর্মসূচি আগে ৯ ফেব্রুয়ারি নির্ধারিত থাকলেও তা পরিবর্তন করে ৮ ফেব্রুয়ারি করা হয়েছে। তিনি বলেন, ‘এই সংশোধনীর বিষয়টি আজ জানাচ্ছি।’

তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য রাখবেন। রুহুল কবির রিজভী বলেন, আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে।

নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবার মানুষ ধানের শীষে ভোট দেবে বলে বিএনপি আশাবাদী। তিনি আরও বলেন, কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র দিয়ে বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহাদী আমিনসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!