রাজনীতি

পাহাড়ে পাহাড়ি–বাঙালি বিভাজন বন্ধের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

আপডেট: ফেব ০৫, ২০২৬ : ০৩:৪০ পিএম
পাহাড়ে পাহাড়ি–বাঙালি বিভাজন বন্ধের প্রতিশ্রুতি জামায়াত আমিরের

জামায়াতে ইসলামী সরকারে এলে পাহাড়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে বিদ্যমান রেষারেষি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বনানীর একটি হোটেলে জামায়াতের নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরে একটি অস্থির পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন, ‘পাহাড়ে যে অশান্তি চলছে, তা আমরা চাই না। জামায়াতে ইসলামী সরকারে এলে পাহাড়ের সমস্যার যৌক্তিক সমাধান করা হবে এবং পাহাড়ি–বাঙালি বিভাজন বন্ধ করা হবে।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে অনুষ্ঠানে জামায়াতে ইসলামী তাদের ৪১ দফার নির্বাচনী ইশতেহার উপস্থাপন করে। পরে দলীয় আমির আনুষ্ঠানিকভাবে ইশতেহারের মোড়ক উন্মোচন করেন।

জামায়াতের নির্বাচনী ইশতেহারের নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। এতে রাষ্ট্র সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং আত্মনির্ভর বাংলাদেশের রূপরেখা তুলে ধরা হয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!