রাজনীতি

হেফাজত আমিরের কড়া ঘোষণা: “জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নয়”

আপডেট: ফেব ০৭, ২০২৬ : ০৭:১৭ এএম ১৯
হেফাজত আমিরের কড়া ঘোষণা: “জামায়াতকে ভোট দেওয়া জায়েজ নয়”
চট্টগ্রামের ফটিকছড়ি মাদ্রাসায় জনসভায় বক্তব্য রাখছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে ভোট দেওয়া মুসলমানদের জন্য জায়েজ হবে না। বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় বোখারি শরিফ খতম উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হেফাজত আমির বলেন, জামায়াতকে সমর্থন করা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দায়বদ্ধতা ও ভুল পথের পরিচয়। তিনি উল্লেখ করেন, কাদিয়ানীদের দ্বারা ইসলামে যে ক্ষতি হয়েছে, তার তুলনায় জামায়াত আরও বেশি ক্ষতি করেছে। ইসলামের জন্য ক্ষতিকর এই গোষ্ঠীর উত্থান প্রতিহত করা মুসলমানদের দায়িত্ব।

তিনি আরও বলেন, বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরকে সামনে রেখে জামায়াতের বিরুদ্ধে নির্বাচনী ‘জিহাদ’ ঘোষণা করেছেন। “আমি ইলেকশন বুঝি না, এটি একটি জিহাদ। যদি জামায়াত ক্ষমতায় আসে, তারা বাংলাদেশে ইসলামের গোড়া কেটে ফেলবে। তারা প্রকৃত ইসলামী দল নয়,” বলেন হেফাজত আমির।

হেফাজত আমিরের বক্তব্যে উপস্থিত ছিলেন শীর্ষ আলেম ওলামা, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় মাদ্রাসার প্রধানগণ। তিনি মুসলমানদের আহ্বান জানান, জামায়াতকে ভোট থেকে বঞ্চিত করতে ঐক্যবদ্ধ হতে হবে। অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও ইসলামের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জামায়াতের সঙ্গে মৌলিক ও আকিদাগত বিরোধের কথাও তুলে ধরেন মুহিবুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, “যারা মওদুদির জামায়াতের সঙ্গে জোট করেছে, তারাও মওদুদি। তাদের উত্থান প্রতিহত না করলে বাংলাদেশে মুসলমানদের ভবিষ্যৎ হুমকিতে থাকবে।”

Tags:
হেফাজতে ইসলাম জামাত বিরোধী ভোট

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!