রাজনীতি

জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৬:৪১ এএম
জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের

১১ দলীয় জোট ক্ষমতায় এলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডায় ঢাকা–১১ আসনে এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের উন্নয়ন কেউ ঠেকাতে পারবে না। দেশের মানুষ মেধাবী ও পরিশ্রমী হলেও অতীতের নেতৃত্বে সততা ও দায়বদ্ধতার অভাব ছিল। তাঁর ভাষায়, দুর্নীতিমুক্ত থাকার শপথ ও দেশের প্রতি দায়িত্ববোধ না থাকায় বাংলাদেশ কাঙ্ক্ষিতভাবে এগোতে পারেনি।

তিনি বলেন, ভবিষ্যতে তরুণদের নেতৃত্বেই দেশ সামনে এগিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

নাহিদ ইসলামের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ঢাকা–১১ আসনের মানুষ তাঁকে ভালোভাবে চেনেন। তিনি এখানেই জন্মগ্রহণ ও বেড়ে উঠেছেন উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, জনগণের রায়ে যদি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই সরকারে নাহিদ ইসলামকে একজন মন্ত্রী হিসেবে দেখা যাবে।

তিনি আরও বলেন, ‘ইনশাআল্লাহ, জনগণের রায় পেলে সেই সরকারে নাহিদ ইসলাম মন্ত্রিত্বে থাকবেন।’

জনসভায় স্থানীয় নেতা–কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!