রাজনীতি

ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি হবে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান : জামায়াত আমির

আপডেট: ফেব ০৮, ২০২৬ : ০৫:৪৭ পিএম
ক্ষমতায় গেলে রাষ্ট্রপতি হবে সৎ, যোগ্য ও নিষ্ঠাবান : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের জবাবে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “যিনি সৎ, যোগ্য ও নিষ্ঠাবান, এমন মানুষই আগামীর রাষ্ট্রপতি হবেন।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগকালে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে ন্যায়বিচার, সুশাসন ও অধিকার প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে। তাই নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সততা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তিনি বলেন, “রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেওয়ার মূল শর্ত হলো সততা, যোগ্যতা ও নিষ্ঠা। এমন মানুষই জনগণের আস্থা অর্জন করতে পারে এবং দেশের মর্যাদা রক্ষা করতে সক্ষম।”

ডা. শফিকুর রহমান কোরআনের আয়াত ইন্নাল্লাহা মা’আসসোবিরীন উল্লেখ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, রাজনৈতিক পরিবর্তনের জন্য মানুষের ধৈর্য ও সংগ্রাম প্রয়োজন। তিনি আরও বলেন, জনগণ ন্যায়বিচার, শান্তি ও সুশাসন চায় এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ।

গণসংযোগে জামায়াতের ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!