রাজনীতি

আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৫:৩২ এএম
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারের মাধ্যমে তাঁর ভাষণ সম্প্রচার করা হবে।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দলটি একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবেই এই ভাষণ দেওয়া হবে।

দলীয় সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমির আজ রাত ৯টায় জাতির উদ্দেশে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

এর আগে ভাষণ সম্প্রচারের অনুমতির জন্য গত ৩ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়।

প্রসঙ্গত, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিভিশন। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জাতির উদ্দেশে ভাষণ দেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!