পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসনে বিএনপির সমর্থিত ট্রাক প্রতীকের প্রার্থী নুরুল হক নূর বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি বিজয় উদযাপনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
গতকাল রোববার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নুরুল হক নূর বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক সময় তাঁকে প্রশ্ন করেছিলেন—ট্রাক প্রতীক নিয়ে তিনি নির্বাচনে জয়ী হতে পারবেন কি না। জবাবে তিনি বলেছিলেন, পটুয়াখালী–৩ আসনে যদি অন্য কাউকে ধানের শীষ প্রতীক দেওয়া না হয়, তাহলে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তাঁর এই বক্তব্য শুনে তারেক রহমান সন্তোষ প্রকাশ করেছিলেন বলেও জানান নূর।
তিনি আরও বলেন, ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে গিয়ে ভোট প্রদান করতে হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত উপস্থিত থাকার জন্য নেতাকর্মী ও সমর্থকদের প্রস্তুত থাকতে হবে। তিনি আশা প্রকাশ করেন, বিজয়ের মিষ্টি খেয়ে সবাই ঘরে ফিরবেন।
জনসভায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!