রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান। গতকাল রবিবার এই কার্যক্রমের অংশ হিসেবে ঢাকার ছয়টি স্থানে তিনি জনসভা করেন।
বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ নিজের নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনে মোট আটটি জনসভা করবেন।
তার সূচি অনুযায়ী:
সকাল ১১টায় ঢাকা-১৭, বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ
দুপুর ১২টায় ঢাকা-১০, কলাবাগান ক্রীড়া চক্র মাঠ
দুপুর ১টায় ঢাকা-৮, পীরজঙ্গী মাজার রোড
দুপুর ২টায় ঢাকা-৯, মাণ্ডা তরুণ সংঘ মাঠ
বিকেল ৩টায় ঢাকা-৫, যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড
বিকেল ৪টায় ঢাকা-৪, জুরাইন-দয়াগঞ্জ রোড
বিকেল ৫টায় ঢাকা-৬, ধূপখোলা মাঠ
সন্ধ্যা ৬টায় ঢাকা-৭, লালবাগ বালুর মাঠ
এর আগে রবিবার তিনি বিএনপি চেয়ারপারসনের কার্যালয় ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ গোল চত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকেল ৩:৩০টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকেল ৪:২০টায়, শ্যামলী সিনেমা হল পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫:১০টায় এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় বক্তব্য দিয়েছেন।
বিএনপি সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার শেষ দুই দিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত এই জনসভা নির্বাচনের আগ্রহী ভোটারদের সঙ্গে সরাসরি সংযোগের অংশ।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!