রাজনীতি

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: শিশির মনির

আপডেট: ফেব ০৯, ২০২৬ : ০৭:৪৬ এএম
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল করতে হবে: শিশির মনির

ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বহন করতে পারবে না—নির্বাচন কমিশনের (ইসি) এ সিদ্ধান্ত বাতিলের আহবান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ও জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

ফেসবুক পোস্টে শিশির মনির লিখেছেন, “ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করার সিদ্ধান্ত বাতিল বা সংশোধন করা হোক। অন্যথায় নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হবে।”

এর আগে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন।

নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ আদেশ জারি করা হয়।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!