রাজনীতি

১২ ফেব্রুয়ারি সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৫:৩৯ এএম
১২ ফেব্রুয়ারি সঠিক দলকে ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

বর্তমানে সক্রিয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপিরই দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘আসুন, আগামী ১২ ফেব্রুয়ারি সবাই সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক দলকে ভোট দিই।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ধুপখোলা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ প্রচারণা জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

জনসভায় তিনি ঢাকা–৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে বিজয়ী করতে দলীয় নেতা–কর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান।

তারেক রহমান বলেন, জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিলে নির্বাচনের পরদিন থেকেই দেশ গঠনের কাজে হাত দেওয়া হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সম্মিলিতভাবে কাজ করবে।

পুরান ঢাকার সমস্যার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গ্যাস সংকট নিরসন এবং বুড়িগঙ্গা নদীর দূষণ রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি এলাকাভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তারেক রহমান বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের সঠিক সিদ্ধান্তের মাধ্যমেই একটি কার্যকর ও জবাবদিহিমূলক সরকার গঠন সম্ভব হবে।

 

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!