রাজনীতি

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই, ভোটাধিকার প্রয়োগ করুন: মির্জা ফখরুল

আপডেট: ফেব ১০, ২০২৬ : ০৭:৩৮ এএম
ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই, ভোটাধিকার প্রয়োগ করুন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও-১ আসনের বিএনপি প্রার্থী ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “গত ১৬ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছি। আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনার প্রত্যাশা রয়েছে।”

আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে রাষ্ট্র সংস্কারের বড় সুযোগ তৈরি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে।”

তিনি নিশ্চিত করেছেন, “এবার কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সুযোগ নেই। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনৈতিকভাবে ইতিবাচক প্রভাব ফেলেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “বিএনপি সব নির্বাচনকে গুরুত্ব দিয়ে দেখে। প্রতিপক্ষকে কখনোই দুর্বল মনে করি না। তবে আমরা ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাসী।”

শেষে তিনি জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন; সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!