বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভারস ইজাবস নেতৃত্বাধীন ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
আজ ১০ ফেব্রুয়ারি বেলা ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ইইউ’র স্বার্থসংশ্লিষ্ট বিষয় আলোচনা করা হয়। বিশেষভাবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য উভয় পক্ষ ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার করে। এছাড়া সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী ও টেকসই করার ওপরও একমত প্রকাশ করা হয়।
ইইউ প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন নির্বাচনে ২০০ সদস্যের একটি পর্যবেক্ষক দল কাজ করবে। এছাড়া ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
সাক্ষাতে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা, শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!