ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের ভোটকেন্দ্র নিয়ে আলোচনা চলছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর গুলশান এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, তিনি গুলশান-২-এর ১/ডি ব্লকের ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন। কেন্দ্রটি ঢাকা–১৭ আসনের অন্তর্ভুক্ত।
ঢাকা–১৭ আসনটি রাজধানীর গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকা নিয়ে গঠিত হওয়ায় এটিকে ভিআইপি আসন হিসেবে বিবেচনা করা হয়। এবার এই আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান। পাশাপাশি তাঁর পৈতৃক নিবাস বগুড়া–৬ আসন থেকেও তিনি নির্বাচন করছেন।
নির্বাচনী প্রচারণার সময় তারেক রহমান অবাধ ও সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। প্রচার-প্রচারণা শেষ হওয়ার পর এখন প্রার্থীরা নিজ নিজ এলাকায় ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!