দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোট দেওয়ার পর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের দ্বিতীয় তলার একটি বুথে ভোট দেন তারেক রহমান। একই কেন্দ্রে ভোট দেন তাঁর স্ত্রী ও মেয়ে।
ফেসবুকে দেওয়া ছবিতে দেখা যায়, ভোট দেওয়ার পর তাঁদের তিনজনের আঙুলে অমোচনীয় কালি লাগানো।
তারেক রহমান ঢাকা–১৭ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। পাশাপাশি বগুড়া–৬ আসনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচন কর্মকর্তারা জানান, সকাল থেকেই কেন্দ্রটিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!