ঢাকা–১৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান বলেছেন, নির্বাচনে জনগণের যে রায় আসবে, তা-ই তাঁরা মেনে নেবেন।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
ডা. খালিদুজ্জামান বলেন, জনগণই একটি দেশের সর্বোচ্চ শক্তি। নির্বাচন সেই শক্তি প্রকাশের সুযোগ। তাঁর ভাষ্য, নির্বাচনের মাধ্যমে শুধু সরকার পরিবর্তন নয়, রাষ্ট্রের ভবিষ্যৎ বিনির্মাণের পথও নির্ধারিত হয়।
তিনি বলেন, কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত পরিবেশ ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।
জয়–পরাজয় যাই হোক, জনগণের রায়কে সম্মান জানানো হবে উল্লেখ করে ডা. খালিদুজ্জামান বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন তাঁরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!