দীর্ঘ ১৭ বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোলা–৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে লালমোহন পৌরসভার আবদুল ওহাব মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন তিনি।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দীর্ঘদিন পর ভোট দিতে পেরে তিনি সন্তুষ্ট। ২০১৮ সালের নির্বাচনের সময় তাঁকে গৃহবন্দী রাখা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। সে সময় ভোটকেন্দ্রে যেতে পারেননি বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাক—এটাই তাঁর প্রত্যাশা। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে বলেও মন্তব্য করেন তিনি।
ভোটকেন্দ্রে এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!