রাজনীতি

পোলিং এজেন্ট বের করার অভিযোগ তাসনিম জারার

আপডেট: ফেব ১২, ২০২৬ : ০৬:৪৪ এএম
পোলিং এজেন্ট বের করার অভিযোগ তাসনিম জারার

ঢাকা–৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা অভিযোগ করেছেন, তাঁর পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনী এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, তারা ওই আসনের ভোটার নন। কিন্তু পোলিং এজেন্ট হতে সেই আসনের ভোটার হওয়া বাধ্যতামূলক নয়।”

তিনি আরও বলেন, “পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। বিভিন্নভাবে আমাদের হেনস্তা করা হচ্ছে। ফোন সঙ্গে নেওয়া যাবে না বলে বলা হচ্ছে, অথচ ভেতরে ভোটাররা ভোট দিচ্ছেন।”

তাসনিম জারা নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তোলেন এবং সব পক্ষকে সুষ্ঠু ও স্বচ্ছ ভোট প্রক্রিয়ার আহ্বান জানান।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!