জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে।
দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত এক বার্তায় জানান, দুপুর ২টার এই জরুরি সংবাদ সম্মেলনের পাশাপাশি বিকেল সাড়ে ৫টা ও রাত ১০টায় দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বক্তব্য রাখবেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!