রাজনীতি

তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন নরেন্দ্র মোদির

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:২০ এএম
তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন নরেন্দ্র মোদির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান–কে অভিনন্দন জানান তিনি।

পোস্টে মোদি বলেন, এই বিজয় তারেক রহমানের নেতৃত্বের প্রতি বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। তিনি উল্লেখ করেন, ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তিনি কাজ করতে আগ্রহী।

দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে মোদি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর হবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!