রাজনীতি

আনন্দ মিছিল নয়, জুমার পর দোয়ার কর্মসূচি বিএনপির

আপডেট: ফেব ১৩, ২০২৬ : ০৬:২৫ এএম
আনন্দ মিছিল নয়, জুমার পর দোয়ার কর্মসূচি বিএনপির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুলসংখ্যক আসনে বিজয়ী হলেও কোনো আনন্দ মিছিল বা সমাবেশ না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী–র সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপুল ভোটে বিজয়ী করায় ঢাকা মহানগরসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়েছে। তবে বিজয় উদ্‌যাপনে কোনো আনন্দ মিছিল বা সভা করা যাবে না।

এর পরিবর্তে আজ শুক্রবার বাদ জুমা ‘গণতন্ত্রের মা’ হিসেবে উল্লেখিত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–র বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশবাসীর কল্যাণ কামনায় ঢাকাসহ সারা দেশের মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে বিএনপি ও এর অঙ্গ–সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা–কর্মী এবং সাধারণ মানুষের প্রতি দোয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে স্ব স্ব ধর্মাবলম্বীদের প্রার্থনার আহ্বানও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!