হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী–র শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
তাঁদের ভাষ্য, বর্তমানে রিজভীর জ্বর নেই এবং শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে। গত দুই দিনে তাঁর শারীরিক অবস্থার দৃশ্যমান অগ্রগতি হয়েছে।
রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার বলেন, “ভাই এখন অনেকটাই সুস্থতাবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা চলছে।”
শনিবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতাল–এ তাঁকে দেখতে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালীর সেনবাগ থেকে নির্বাচিত সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।
এ ছাড়া বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জের লৌহজং থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং ঢাকা জেলা বিএনপির সভাপতি ও দোহার–নবাবগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আবু আশফাক হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন।
চিকিৎসকেরা জানিয়েছেন, অবস্থা পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!