বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণকে বোঝানো ও আস্থা অর্জন করাই ছিল তাঁদের ‘ইঞ্জিনিয়ারিং’। এতে তাঁরা সফল হয়েছেন বলেও দাবি করেন তিনি।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচনী প্রতিক্রিয়া জানাতে গিয়ে এ কথা বলেন তারেক রহমান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জনগণকে কনভেন্স করাই আমাদের ইঞ্জিনিয়ারিং ছিল। আমরা জনগণের কাছেই গিয়েছি, তাদের সমর্থন চেয়েছি এবং সফল হয়েছি।”
আইনের শাসন প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, আইন সবার জন্য সমান হতে হবে। সরকার পরিচালনার দায়িত্ব পেলে আইন যেন নিরপেক্ষভাবে কার্যকর হয়, সেটি নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. জাহিদ হোসেন।
নির্বাচনে বিজয়ের প্রতিক্রিয়ায় বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র, আইনের শাসন ও সমান সুযোগ নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!