বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের চেয়ারম্যান তারেক রহমান–ই হচ্ছেন ভবিষ্যতের প্রধানমন্ত্রী।
আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত নির্বাচন-পরবর্তী এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন তারেক রহমান।
মির্জা ফখরুল বলেন, তারেক রহমান আগামী কয়েক দিনের মধ্যেই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন। সাম্প্রতিক নির্বাচন প্রমাণ করেছে যে তাঁর নেতৃত্বে দল যেমন ঐক্যবদ্ধ, তেমনি দেশের মানুষও ঐক্যবদ্ধ হয়েছে।
তিনি দাবি করেন, এবারের নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রের বিজয় হয়েছে। জনগণের রায় দেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!