রাজনীতি

আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৫:৩১ এএম
আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত এবং সার্বিক কার্যক্রমে ওয়াচডগ হিসেবে কাজ করবে ছায়া মন্ত্রীসভা।’ তবে কবে নাগাদ এই ছায়া মন্ত্রিসভা ঘোষণা করা হবে কিংবা এতে কারা দায়িত্ব পাবেন—এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিরোধী রাজনৈতিক দলগুলো অনেক সময় সরকারের কর্মকাণ্ডের সমান্তরালে নীতি প্রস্তাবনা ও কার্যক্রম পর্যালোচনার জন্য ছায়া মন্ত্রিসভা গঠন করে। এতে সংশ্লিষ্ট খাতভিত্তিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে সরকারের সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর নিয়মিত নজরদারি চালানো সম্ভব হয়।

এনসিপির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে ছায়া মন্ত্রিসভার কাঠামো ও কার্যপরিধি সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!