রাজনীতি

মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির

আপডেট: ফেব ১৫, ২০২৬ : ০৬:১৮ এএম
মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, “জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে সেখানেই তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ৬টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এই বার্তা দেন। ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নারীদের শ্লীলতাহানির মতো ঘটনার খবর আসছে। তিনি আশ্বাস দিয়েছেন, “ন্যায় ও সত্যের ওপর আমরা অটল থাকব এবং কোনো অপশক্তির কাছে মাথা নত করব না।”

জামায়াত আমির আরও বলেন, “সাধারণ জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান। এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশকে ভালোবাসার দাবি। আমরা দৃঢ়প্রতিজ্ঞ।” তিনি শেষ করেছেন, “মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!