বাংলাদেশ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ইহুদি স্টাইলে অপকৌশলের রাজনীতি করছে। আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই দাবি জানিয়েছেন।
রাকিব বলেন, জামায়াত ও ছাত্রশিবির তাদের নেতাকর্মীদের পরিচয় যুগের পর যুগ গুপ্ত রেখে তাদের পারিবারিক, সামাজিক ও ব্যক্তিগত সমস্যায় দায় নেন না। “এ ধরনের রাজনীতি কারণে আমরা এবং আলেম সমাজ জামায়াত-শিবিরকে মোনাফেক হিসেবে আখ্যায়িত করি,” তিনি বলেন।
ছাত্রদল সভাপতি আরও জানান, বাংলাদেশে আর কোনো গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, জামায়াত ও ছাত্রশিবিরের সব কমিটি প্রকাশ করতে হবে এবং নেতাকর্মীদের বাস্তব সমস্যা প্রকাশ করতে হবে। রাকিব বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর নোংরা স্লোগান ও গুজব ছড়ানোর এই অপকৌশল রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ব্যবহার করা হচ্ছে।
তিনি আশ্বাস দেন, “লাখ লাখ নেতাকর্মীদের গুপ্ত রেখে বিএনপিকে হেয় প্রতিপন্ন করার এ অপকৌশলের রাজনীতি অচিরেই রাজনৈতিকভাবে সমাধান করা হবে।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!