সরকারি দলের প্রথম সভায় সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের পর সরকারি দলের সংসদীয় দলের প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হওয়ার মাধ্যমে জাতীয় সংসদে সরকারি দলের নেতৃত্ব এখন তারেক রহমানের হাতে ন্যস্ত হলো।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!