রাজনীতি

মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৬:৩৯ এএম
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর নতুন মন্ত্রিসভায় যোগ দেওয়ার ডাক পেয়েছেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। বলেন, তাকে ফোন করে মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিতে বলা হয়েছে।

নুরুল হক নূর বলেন, “আলহামদুলিল্লাহ, তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছি। আমাকে কল করা হয়েছে। তারেক রহমান এবং বিএনপিকে ধন্যবাদ।”

তবে তিনি কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আজই।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!