রাজনীতি

শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৭:১৯ এএম
শপথ নিলেন জামায়াতের সংসদ সদস্যরা

জাতীয় সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নির্বাচিত সংসদ সদস্যরা। একই সঙ্গে ১১ দলীয় ঐক্য জোটের সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রথমে তারা জাতীয় সংসদ সদস্য হিসেবে, পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

এর আগে সকালে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিলে আমাদের সদস্যরাও শপথ নেবেন। যদি তারা শপথ না নেন, জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যরা কোনো শপথই নেবেন না।”

তাহের আরও বলেন, দুপুর ১২টায় শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত হয়েছে এবং সংসদ ভবনে সদস্যরা উপস্থিত থাকবেন। তার ভাষ্য, “সংবিধান সংস্কারবিহীন সংসদ অর্থহীন। তাই আমাদের সদস্যদের শপথও সেটির সঙ্গে সঙ্গতিপূর্ণ।”

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!