রাজনীতি

জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৮:২৫ এএম
জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস আলম

১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও সারজিস আলম মন্তব্য করেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতি গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর তিনি ফেসবুকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করেন। ফেসবুকে তিনি লিখেছেন, “জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো।”

জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বিএনপির পরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!