রাজনীতি

টেকনোক্রেট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন আমিনুল হক

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৮:৩২ এএম
টেকনোক্রেট কোটায় ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন আমিনুল হক

ক্রীড়াঙ্গন থেকে অনেকেই সংসদ সদস্য ও মন্ত্রী হয়েছেন। তবে টেকনোক্রেট হিসেবে মন্ত্রী হওয়ার ক্ষেত্রে এ প্রথম—জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আজ সকালে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। বিকেল চারটায় মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের আগে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে অনেক সংসদ সদস্য মন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। এ তালিকায় ঢাকা-১৬ আসনের সাবেক জাতীয় ফুটবল অধিনায়ক আমিনুল হকও রয়েছেন।

সংবিধান অনুযায়ী সর্বোচ্চ ১০ জন টেকনোক্রেট মন্ত্রী থাকতে পারে। সাধারণত বিশেষজ্ঞ ও বিশিষ্ট ব্যক্তিদের এই কোটায় রাখা হয়। আমিনুল হকই প্রথম সাবেক ক্রীড়াবিদ যিনি টেকনোক্রেট হিসেবে মন্ত্রী হচ্ছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে মেজর হাফিজ প্রথম সাবেক খেলোয়াড় হিসেবে মন্ত্রী ছিলেন, এরপর আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছেন। আমিনুল হক তৃতীয় সাবেক জাতীয় ফুটবলার হিসেবে মন্ত্রণালয়ে আসছেন।

জাতীয় নির্বাচনের আগে থেকেই ক্রীড়াঙ্গনে আলোচনা চলছিল, বিজয়ী হলে সাবেক জাতীয় ফুটবল অধিনায়ককে ক্রীড়া মন্ত্রী করা হবে। এবার তিনি টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন। এক ঘণ্টা পরই আনুষ্ঠানিকভাবে জানা যাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের নতুন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কে হবেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!