রাজনীতি

দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

আপডেট: ফেব ১৭, ২০২৬ : ০৮:৪৭ এএম
দুটো শপথই নিলেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচিত ছয় সংসদ সদস্য সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য হিসেবে শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

এর আগে এনসিপির সূত্র জানিয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। কারণ বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় বিষয়টি বিবেচনা করা হচ্ছিল।

একই কারণে জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরাও সকালে জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন। তবে পরে তারা জাতীয় সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!